প্রিন্ট এর তারিখঃ Oct 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 20, 2025 ইং
শিল্পকলার সব অনুষ্ঠান স্থগিত

রাষ্ট্রীয় শোক ও অনিবার্য পরিস্থিতির কারণে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সব অনুষ্ঠান ও প্রদর্শনী অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। শিল্পকলা একাডেমির ফেসবুক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস শহীদ শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে ২০ ডিসেম্বর একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় ১৯ ডিসেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত একাডেমির সব কার্যক্রম বন্ধ থাকবে। গত ১৮ ডিসেম্বর রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর খবর দেশে পৌঁছানোর পর বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং কোথাও কোথাও ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে গণসংযোগে অংশ নিতে গিয়ে দুর্বৃত্তদের গুলিতে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হন ওসমান হাদি। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছিল।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Revolt News BD